নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, বুধবার, ১৯ অক্টোবর ২০২২ঃ

পুরুলিয়া শহরের মধ্যবাজার এলাকায় বাড়ির ছাদ থেকে পড়ে মৃত্যু হল এক ব্যবসায়ীর। জানা গিয়েছে, মৃতের নাম অমিত কুমার দাগা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে তাঁর বাড়ির নীচ থেকে আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যবসায়ীকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। শহরের চকবাজার এলাকায় মৃতের দোকান রয়েছে বলে জানা গিয়েছে। নিছকই আত্মহত্যা নাকি অন্য দুর্ঘটনা তার তদন্ত শুরু করেছে পুলিশ।

শেয়ার করুন

You cannot copy content of this page