নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, বুধবার, ১৯ অক্টোবর ২০২২ঃ
ভর দুপুরে শহরের উপকন্ঠে বেলগুমা পুলিশ লাইন থেকে নির্মাণ সামগ্রীর চুরির ঘটনায় ২ জনকে গ্রেফতার করল পুলিশ। সোমবার বেলগুমা পুলিশ লাইনের পুলিশ কর্মী অসিত ভূষণ সিং সর্দার এই চুরির বিষয়ে টামনা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। জানা গিয়েছে বিগত বেশ কয়েক দিন ধরে বেলগুমা পুলিশ লাইনে নির্মাণ কাজ চলছে। তাই লোহার রড সহ বিভিন্ন নির্মাণ সামগ্রী সেখানে রয়েছে। রবিবার দুপুরে (আনুমানিক ১ টা থেকে ২ টো নাগাদ) প্রায় ২০ কেজির মত লোহার রড দুষ্কৃতিরা কেটে চুরি করে নিয়ে চলে যায় বলে অভিযোগ। ঘটনার তদন্তে নেমে মন্টু বাউরি ও নবকিশোর রাজোয়াড় নামের দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ বলে জানা গিয়েছে।
শেয়ার করুন