নিজস্ব সংবাদদাতা, আনাড়া, শনিবার ২২ অক্টোবর ২০২২ঃ

বাগালিয়া রেলওয়ে স্টেশনে আজ একটি সচেতনতামূলক প্রচার অনুষ্ঠানের আয়োজন করল আনাড়া আরপিএফ থানার পুলিশ। আনাড়া আরপিএফ থানার ও সি এ কে গরাইয়ের নেতৃত্বে এদিন “জন জাগরণ” অভিযানের অন্তর্গত বাগালিয়া স্টেশনের ১ ও ২ নম্বর প্ল্যাটফর্মে প্রায় ৩৫০ জন যাত্রীকে রেলের বিভিন্ন বিষয় নিয়ে সচেতন করা হয়। জানা গিয়েছে মূলত, চলন্ত ট্রেনে সেলফি না তোলা, চলন্ত ট্রেনে ওঠা নামা না করা ও বাইরে না ঝোঁকা, রেল পরিসরকে পরিচ্ছন্ন রাখা ও যত্রতত্র আবর্জনা না ফেলা, ট্রেনের মধ্যে কোন সন্দিগ্ধ বস্তু দেখলে তা না ছোঁয়া ও একইসঙ্গে এবিষয়ে রেলের সুরক্ষা রক্ষীদের সঙ্গে টোল ফ্রি নম্বরে যোগাযোগ করা সভ এদিন একগুচ্ছ সামাজিক বিষয়ে যাত্রীদের মধ্যে সচেতনতার প্রচার চালানো হয় বলে আনাড়া রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে।

শেয়ার করুন

You cannot copy content of this page