নিজস্ব সংবাদদাতা, বাঘমুন্ডি, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২ঃ
বিকাল চারটা নাগাদ ঘটনাটি ঘটেছে বাঘমুন্ডির বাঘমুন্ডি ঝালদা জাতীয় সড়কের উপর রেলা গ্রামের সামনে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বৃদ্ধ নিজ বাস ভবন থেকে মোটর বাইকে বাঘমুন্ডির কুশলডি, ভুরশু, করেং ও পাটটার গ্রামের ৭৩ কুঞ্জ যাওয়ার সময় পিছন দিক থেকে ছোট হাতি ধাক্কা মারে। ঘটনাস্থলে বাইক আরোহী ওই বৃদ্ধ মাটিতে লুটিয়ে পড়ে। ডিউটি থাকা সিভিক ভলেন্টিয়ার্স এর মারফতে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বাঘমুন্ডি থানার পুলিশ। পরিবারের লোকজন তাকে উন্নত মানের চিকিৎসার জন্য ঝাড়খণ্ডের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা গেছে, ঐ আহত বৃদ্ধের নাম দলু কুমার,বয়স ৬২ বৎসর, বাড়ি বাঘমুন্ডি থানার বিদ্রি গ্রামের। পাশাপাশি ওই ধাক্কা মারা ছোট হাতি টিকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
শেয়ার করুন