নিজস্ব সংবাদদাতা, হুড়া, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২ঃ

বাবাকে খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। পুরুলিয়ার হুড়া থানার সুইয়াডি গ্রামের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। অভিযুক্ত ছেলেকে মঙ্গলবার গ্রেফতার করেছে হুড়া থানার পুলিস। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম বাবুলাল হেমব্রম(৭০)। তাকে খুনের অভিযোগে তার ছেলে সত্যপ্রিয় হেমব্রমকে গ্রেফতার করে পুলিস। স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, জমিতে কাজ করাকে কেন্দ্র করে সোমবার বাড়ির উঠোনেই বাবা ছেলের বচসা বাধে। ছেলে উত্তেজিত হয়ে কুড়াল দিয়ে বাবাকে খুন করে।

শেয়ার করুন

You cannot copy content of this page