নিজস্ব সংবাদদাতা, বাঘমুন্ডি, বুধবার, ৯ নভেম্বর ২০২২ঃ
পুরুলিয়ার বাঘমুন্ডি ঝালদা জাতীয় সড়কের উপর তপোবন দুয়ারসিনি জঙ্গলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হয় বাইক চালক।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই যুবক নিজের মোটর বাইকে দ্রুত গতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে মাটিতে লুটিয়ে পড়ে যায়।
ডিউটি থাকা সিভিক ভলেন্টিয়ার্স এর মারফতে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সুইসা ফাঁড়ির পুলিশ। সঙ্গে সঙ্গে তাকে প্রাথমিক চিকিৎসার জন্য কালিমাটির একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যায়। পরে তাকে উন্নত মানের চিকিৎসার জন্য বাঘমুন্ডির পাথরডি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ঐ আহত ব্যাক্তির নাম রথু মাহাতো,বয়স আনুমানিক ৩০ বৎসর, বাড়ি বাঘমুন্ডি থানার শিরকাডি গ্রামের।
