নিজস্ব সংবাদদাতা, ঝালদা, বুধবার, ৯ নভেম্বর ২০২২ঃ

ঝালদা পুরসভাতে চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এগিয়ে আনতে এবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন করলেন সাতজন কাউন্সিলর। তাঁদের মধ্যে ৫ জন কংগ্রেসের এবং দুজন নির্দল কাউন্সিলর রয়েছেন। আগামী শুক্রবার তাঁদের আবেদনের বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।
এবিষয়ে ঝালদা পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিপ্লব কযয়াল বলেন, ঝালদা পুরসভার ১২ জন কাউন্সিলর এর মধ্যে ৭ জন আমরা একসঙ্গে রয়েছি। সাত জন মিলেই হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বুধবার আবেদন জানিয়েছি। তিনি আরো বলেন, ভাইস চেয়ারম্যান আগামী ২১ নভেম্বর যে তলবিসভা ডেকেছেন তা এগিয়ে আনার আবেদন জানানো হয়েছে। তাছাড়া ভাইস চেয়ারম্যানের চিঠিতে বেশ কিছু ত্রুটি রয়েছে। সে বিষয়টি হাইকোর্টের গোচরে আনা হয়েছে। প্রসঙ্গত এর আগে, ভাইস চেয়ারম্যানের ঢাকা তলবি সভাকে অবৈধ বলে ঘোষণা করে আলাদা তলবি সভা ডেকেছিলেন কংগ্রেস কাউন্সিলরেরা। যদিও কংগ্রেস কাউন্সিলরদের ঢাকা ওই তলবি সভা কে হাইকোর্ট বাতিল ঘোষণা করে আগামী ২১ নভেম্বর ভাইস চেয়ারম্যান এর ডাকা তলবি সভাকেই বৈধতা দেয়। আদালতের ওই নির্দেশের বিরুদ্ধেই এবার ডিভিশন বেঞ্চে আবেদন করলেন ঝালদার কংগ্রেস কাউন্সিলরেরা।

শেয়ার করুন

You cannot copy content of this page