নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২ঃ
সাধারণত দুর্ঘটনা বা চুরির মত ঘটনা ঘটলে এমার্জেন্সি সাইরেন বাজার কথা। তবে রাত্রে হঠাৎ ব্যাঙ্কের সাইরেন বেজে ওঠায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনাটি বলরামপুর চকবাজার সংলগ্ন পুরুলিয়া সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড ,বলরামপুর শাখায় ঘটেছে। রাত্রি আট টা নাগাদ হঠাৎ ব্যাঙ্কের সাইরেন বাজার শব্দ শুনতে পায় এলাকাবাসীরা, তারা থানায় খবর দিলে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় বলরামপুর থানার পুলিশ। পুলিশের তৎপরতায় ব্যাঙ্কের এক আধিকারিক এসে ব্যাঙ্কের তালা খুলে ভেতরে গিয়ে সায়রেন বন্ধ করেন। এ বিষয়ে সেই আধিকারিক জানিয়েছেন তিনি এসে ব্যাঙ্কে ভেতরে সব ঠিকঠাকেই দেখতে পেয়েছেন, সাধারণত ইলেকট্রিক শর্ট সার্কিট এর কারণে সাইরেন বেজে থাকতে পারে বলেও তিনি জানিয়েছেন। এর আগেও এক বার এরকম ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন এলাকাবাসীরা।
শেয়ার করুন