নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, শনিবার, ১২ নভেম্বর ২০২২ঃ

মিছিল করে জামবাদ গ্রাম পঞ্চায়েতের মহেশপুর সংসদ এলাকার গোপীনাথপুর গ্রামের পাঁচটি পরিবার বানসা সিপিআইএম দলীয় কার্যালয়ে প্রায় 30 জন ভোটার নিয়ে যোগদান করল সিপিআইএম দলে। দাবি স্থানীয় সিপিআইএম নেতৃত্বের। শনিবার দলে নবাগত দিলীপ বেশরা, পশুপতি বেসরা, কার্তিক সরেন, ও অন্যান্যদের হাতে দলীয় পতাকা তুলে দেন জামবাদ অঞ্চল সিপিআইএম নেতা তথা পশ্চিম পুঞ্চা এরিয়া কমিটির সম্পাদক অম্বরীশ মাহাতো। উল্লেখ্য যে, ১৯৭৮ সাল থেকে এই গ্রাম পঞ্চায়েত সিপিআইএমের দখলে রয়েছে। বিগত ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে গ্রাম পঞ্চায়েতের আটটি আসনে সিপিআইএম নির্বাচিত সদস্যরা বিরোধীশূন্য বোর্ড গঠন করে। তৃণমূলের রমরমার বাজারেও জেলা সহ রাজ্যের নজিরবিহীন প্রত্যন্ত এই অঞ্চলকে সিপিআইএমের গড় বলা হয়। আসন্ন গ্রাম পঞ্চায়েত নির্বাচনে নিজেদের জয়ের ধারাকে অব্যাহত রাখতে জনসংযোগে ব্যস্ত এখন কর্মীরা। নতুনভাবে এদিন পাঁচটি পরিবার দলে যোগদানের ফলে দলের যে শক্তি বৃদ্ধি ঘটলো এই বাম সংগঠনের তা আর বলার অপেক্ষা রাখে না। তবে আগামীদিনেও যারা লাল ঝাণ্ডার তলায় আসতে চান তাদেরকে স্বাগত জানিয়েছেন সিপিআইএম জেলা কমিটির সদস্য অনিল মাহাতো। যোগদান সভায় উপস্থিত ছিলেন যুব নেতা ভজহরি ব্যানার্জি, আক্তার আনসারী, তপন মাহাতো, তাপস মাহাতো সহ অন্যান্যরা।

শেয়ার করুন

You cannot copy content of this page