নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, শনিবার, ১২ নভেম্বর ২০২২ঃ
পুরুলিয়া জেলাতে শনিবার লোক আদালতে প্রায় সাড়ে দুহাজারের বেশি মামলার নিস্পত্তি হল। পুরুলিয়া জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব দেবাশিষ সাঁতরা বলেন, এদিন গোটা দেশের সঙ্গে পুরুলিয়াতেও জাতীয় লোক আদালত হিসাবে পালন করা হচ্ছে। এদিনের লোক আদালতে মামলার সংখ্যা প্রায় সাড়ে পাঁচ হাজারের বেশি। তিনি আরও বলেন, গোটা জেলাতে মোট ১৬ টি বেঞ্চে বসেছে। অন্যান্য বারের তুলনায় এবার লোক আদালতে সাফল্যের সংখ্যাও অনেক বেশি। আইনি সহায়তা কর্তৃপক্ষ সূত্রে আরও জানাগিয়েছে, এদিন লোক আদালতে ৫২৫১ টি মামলার মধ্যে ২২৬৫ টি মামলার নিস্পত্তি হয়।
শেয়ার করুন