নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, রবিবার, ১৩ নভেম্বর ২০২২ঃ

মহেশ্বরী যুব সংগঠন ও মহেশ্বরী নব যুবতী সংগঠনের উদ্যোগে এবং বিএসএস সেন্ট্রাল পাবলিক স্কুলের সহযোগিতায় একটি বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হলো রবিবার সকালে। এই প্রতিযোগিতায় পাঁচটি গ্রুপে প্রায় নয় শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেছে। এত বড় মাপের বসে আঁকো প্রতিযোগিতা প্রথম বলে জানালেন বিএসএস সেন্টার পাবলিক স্কুলের অধ্যক্ষ প্রসেনজিৎ রায়। মহেশ্বরী যুব সংগঠনের সভাপতি কৌস্তুভ রাঠি ও মহেশ্বরী নব যুবতী সংগঠনের সভাপতি প্রেরণা চন্ডক বলেছেন স্কুলের পরবাদের নিয়ে ইন্টার স্কুল এই বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এত সংখ্যক প্রতিযোগী অংশগ্রহণ করবে আমরা তা ভাবিনি তবে বেশ সুষ্ঠুভাবেই আমাদের এই প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে পাঁচটি গ্রুপে প্রতিযোগীরা অংশগ্রহণ করেছিলেন। এদিন এই প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন বাগমুন্ডি বিধানসভার বিধায়ক সুশান্ত মাহাতো সহ বিশিষ্টজনেরা।

শেয়ার করুন

You cannot copy content of this page