নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, সোমবার, ১৪ নভেম্বর ২০২২ঃ
সোমবার ঝালদা পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের তলবি সভা এগিয়ে আনার কংগ্রেসের আবেদন খারিজ করল হাইকোর্ট। সিঙ্গল বেঞ্চের নির্দেশ মতো ভাইস চেয়ারম্যানের ডাকা তলবি সভা ২১ নভেম্বরই করার নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ। এবিষয়ে ঝালদা পুরসভার কংগ্রেস কাউন্সিলার বিপ্লব কয়াল বলেন,তলবি সভা এগিয়ে আনার আবেদন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ খারিজ করলেও ২১ নভেম্বরই তলবি সভার দিন নির্দিষ্ট করে দেন। ওই দিনই সবাই উপস্থিত থাকবো। তিনি আরও বলেন, চেয়ারম্যান একটি পিটিশন জমা দিয়ে বিভ্রান্তি তৈরী করতে চেয়েছিলেন। হাইকোর্টও তাও খারিজ করেছে। এবিষয়ে ঝালদা পুরসভার ভাইস চেয়ারম্যান সুদীপ কর্মকার বলেন, ২১ নভেম্বর আগেই তলবি সভা ডাকা হয়েছিল। হাইকোর্ট ওই তলবি সভাকে আগেই বৈধতা দিয়েছিল। কংগ্রেস অযথা বিষয়টি নিয়ে জলঘোলা করে বিভ্রান্তি ছড়াতে চাইছিল। হাইকোর্টে এদিন তা কংগ্রেসের আবেদন খারিজ হয়েছে।
শেয়ার করুন