নিজস্ব সংবাদদাতা, বাঘমুন্ডি, সোমবার, ১৪ নভেম্বর ২০২২ঃ
পুরুলিয়ার বাঘমুন্ডির তুন্তুরী সুইসা অঞ্চলের তুন্তুরী গ্রামের নীচ পাড়ার কংক্রিট রাস্তার শুভারম্ভ হল সোমবার। জানা যায়, দীর্ঘ দিন ধরে তুন্তুরী গ্রামবাসীদের দাবি ছিল গ্রামের নীচ পাড়ার কংক্রিট রাস্তা তৈরি করা।
বাঘমুন্ডি বিধান সভার বিধায়ক সুশান্ত মাহাতো জানান, গ্রাম বাসীদের দীর্ঘ দিনের আসা ছিল নীচ পাড়ার কংক্রিট এর রাস্তা তৈরি করার। যা পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ দ্বারা মঞ্জুরি হয়। যা আজকে কাজের শুভারম্ভ করা হল আনুষ্ঠানিক ভাবে।
এদিন আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে, নারকেল ফাটিয়ে কাজের শুভারম্ভ করলেন বাঘমুন্ডি বিধান সভার বিধায়ক সুশান্ত মাহাতো।
কর্মসূচিতে উপস্তিত ছিলেন রাজ্য মহিলা সম্পাদিকা নমিতা সিং মুড়া, ব্লক সভাপতি নিকুঞ্জ মাঝি, প্রাক্তন অঞ্চল সভাপতি মিহির কুমার কুইরী, বর্তমান অঞ্চল সভাপতি মিহির কুইরী, ব্লক যুব সভাপতি মানস মেহেতা, পঞ্চায়েত সমিতির সভাপতি ক্ষুদিরাম কৈবর্ত, এলাকার বিশিষ্ট সমাজসেবী নীতিশ পরামানিক, সুজয় কুইরী, রাধুকান্ত মাহাতো সহ গ্রামের সকলেই ছাড়া এলাকার বিশিষ্ট জনেরা।
