নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, বুধবার, ১৬ নভেম্বর ২০২২ঃ

বাঁশগড় ব্লক হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ সহ একাধিক দাবিতে বুধবার পুরুলিয়ার সিএমওএইচ অফিসে বিক্ষোভ দেখালেন হাসপাতাল ও জনস্বাস্থ্য রক্ষা কমিটির সদস্যরা। এদিন আন্দোলনকারীরা দন্ত ও চক্ষু বিভাগ চালু, কেরুয়া, মালতি এবং নেকড়ে হাসপাতাল চালু সহ বেশকিছু দাবি জানানো হয়েছে। এবিষয়ে হাসপাতাল ও জনস্বাস্থ্য রক্ষা কমিটির পুরুলিয়া জেলার আহ্বায়ক রঙ্গলাল কুমার বলেন, এদিন ডেপুটেশনে ১০ দফা দাবি জানানো হয়েছে। সিএমওএইচ সমস্যাগুলি দ্রুত সমাধান করার আশ্বাস দিয়েছেন।

শেয়ার করুন

You cannot copy content of this page