নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২ঃ
বৃহস্পতিবার বলরামপুর বেলা অঞ্চল তৃণমূল কংগ্রেস এর উদ্যোগে মালতী মোড় সংলগ্ন এলাকায় একটি আলোচনা সভা আয়োজিত হয়। উপস্থিত ছিলেন জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া, শ্রমিক সংগঠনের নেতা উজ্বল কুমার, মহিলা সভানেত্রী সুমিতা সিংমল্ল,জেলা পরিষদের মেন্টর অঘোর হেম্ব্রম, বলরামপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি ধনঞ্জয় মুর্মু সহ ব্লক কমিটির একাধিক নেতা নেত্রী এবং পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই মন্ডল, সহ সভাপতি প্রতিমা কিস্কু ও বেলা অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি সঞ্জয় সিং সর্দার। এই সভার মূলবিষয় বলরামপুর মালতী এলাকায় থাকা ক্রাশার গুলি বন্ধ থাকায় কর্ম হারিয়েছে প্রায় পাঁচ হাজার শ্রমিক। বৈধ নির্দেশ না থাকাই মালিক পক্ষ বন্ধ রাখতে বাধ্য হয়ছে। এদিনের এই সভায় ক্রাশার খাদান শ্রমিক এবং মালিক পক্ষ উভয় উপস্থিত ছিলো,তাদেরকে পাশে থাকার আশ্বাস দেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সৌমেন বেলথরিয়া,তিনি জানান, যাতে বৈধ নির্দেশ পেয়ে পূণরায় ক্রাশার গুলি চালু হয় তার যথাযোগ্য চেষ্টা চালানো হচ্ছে।
শেয়ার করুন