নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২ঃ

আজ 18 নভেম্বর পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সুসম্পন্ন হলো পুরুলিয়া জেলার তৃণমূল কংগ্রেস ওবিসি এবং এসসি সেল এর বৈঠক। এই সভাতে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সংগঠনকে মজবুত করার বিষয়ে বিভিন্ন বক্তা তাদের মূল্যবান বক্তব্য পেশ করেন। এই বৈঠকে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস কমিটির জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া, পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস কমিটির চেয়ারম্যান হংসেশ্বর মাহাতো, পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস ওবিসি এবং এস সি সেলের সভানেত্রী মীরা বাউড়ী, আইএনটিটিইউসির পুরুলিয়া জেলা সভাপতি উজ্জ্বল কুমার, পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস কমিটির সহ-সভাপতি বিষ্ণু চন্দ্র পাল, পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস এসটি সেলের সভাপতি কলেন্দ্র মান্ডি, পুরুলিয়া জেলা পরিষদের সদস্য হেমন্ত রজক, তৃণমূল কংগ্রেসের প্রবীণ নেতা, সিকসেন বাউড়ী, রামলাল মাহাতো, দেবেন্দ্রনাথ মাহাতো, পুরুলিয়া জেলা পরিষদের মেন্টর অঘোর হেমব্রম সহ বিভিন্ন নেতা-নেত্রী এবং প্রতিনিধি। অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই বৈঠকটি সম্পন্ন হওয়ার জন্য আয়োজক কমিটির নেতৃত্বের প্রতি প্রশংসা করেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি সৌমেন বেলথরিয়া।

শেয়ার করুন

You cannot copy content of this page