নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২ঃ

একটি ইন্ডাকা ও পিক আপ-ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত হল এক জন। ঘটনাটি ঘটেছে শুক্রবার সাড়ে এগারোটা নাগাদ বোরো থানার অন্তর্গত বসন্তপুর মোড় সংলগ্ন এলাকায় ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায় ইন্ডিকা গাড়িটি মানবাজারের দিক থেকে বোরোর দিকে যাচ্ছিল।ঠিক সেই সময় উল্টো দিক থেকে দ্রুত গতিতে আসা একটি পিক আপ-ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ঐ দুটি গাড়ির। ঘটনায় অহত হয় একজন।
সঙ্গে সঙ্গে স্থানীয়দের তৎপরতায় আহত ঐ ব্যক্তিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বসন্তপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে।

শেয়ার করুন

You cannot copy content of this page