নিজস্ব সংবাদদাতা, ঝালদা, সোমবার, ২১ নভেম্বর ২০২২ঃ

ঝালদা পৌরসভায় চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের তলবি সভা ঘিরে কড়া নিরাপত্তার চাদরের মুড়েফেলা হয়েছে ঝালদা শহর।এই তলবি সভাকে ঘিরে যেকোনো ধরনের অপৃতিকর ঘটনা এড়াতে রবিবার সন্ধ্যা থেকেই ঝালদা পৌরসভার দুশো মিটার এলাকা জুড়ে ১৪৪ধারা লাগু করেছে প্রশাসন।শেষ মুহূর্তে কোনো ম্যাজিক না ঘটলে এই তলবি সভায় ঝালদা পৌরসভার চেয়ারম্যানের অপসারণ কার্যত সময়ের অপেক্ষা। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, তলবি সভাতে তৃণমূলের ৫ কাউন্সিলার উপস্থিত থাকবেন না। অন্যদিকে কংগ্রেস ও নির্দল কাউন্সিলার মিলে সাতজন উপস্থিত থেকে তলবি সভাতে চেয়ারম্যান সুরেশ আগরওয়াল এর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব সহজেই পাশ করাতে পারবে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। সেদিন দুপুর সাড়ে তলবি সভা হওয়ার কথা রয়েছে বলে ঝালদা পুরসভা সূত্রে জানা গিয়েছে।

শেয়ার করুন

You cannot copy content of this page