নিজস্ব সংবাদদাতা, ঝালদা, সোমবার, ২১ নভেম্বর ২০২২ঃ

ঝালদা পৌরসভায় আস্থা ভোটে কংগ্রেসের পাঁচ কাউন্সিলর সহ নির্দলের দুই কাউন্সিলর ইতিমধ্যে ঝালদা পৌরসভার সভাকক্ষে উপস্থিত হয়েছেন। তবে এখনো পর্যন্ত দেখা নেই তৃণমূলের পাঁচ কাউন্সিলারের। এই পৌরসভায় কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আজকে দুপুর সাড়ে বারোটায় নির্ধারিত সময়ে আস্থা ভোটের প্রক্রিয়া হবে। এই আস্থা ভোট এবং তলবী সভা নিয়ে কলকাতা হাইকোর্ট পর্যন্ত গড়ায় রাজনীতির জল। অবশেষ মহামান্য আদালতের নির্দেশে ঝালদা পৌরসভার বোর্ড গঠন দলবিসভা এবং আস্থা ভোটের মাধ্যমে নিষ্পত্তি ঘটবে।

শেয়ার করুন

You cannot copy content of this page