নিজস্ব সংবাদদাতা, বান্দোয়ান, বুধবার, ২৩ নভেম্বর ২০২২ঃ
বান্দোয়ান থেকে কুঞচাগামী রাস্তার উপর স্কুল বাস উল্টে জখম অন্ততপক্ষে 20 জন স্কুল পড়ুয়া। স্থানীয় সূত্রে জানতে পারা যায়, বুধবার সকাল দশটা নাগাদ বান্দোয়ান এলাকার একাধিক গ্রাম থেকে ৩৫ জন ছোট ছোট খুদে পড়য়াদের নিয়ে বান্দোয়ান এলাকার ভালো পাহাড় নামক একটি বিদ্যালয়ে যাচ্ছিল ওই স্কুল বাসটি। হঠাৎ কড়পা গ্রাম সংলগ্ন রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে ওই স্কুল বাসটি উল্টে যায়। ঘটনায় জখম হয় অন্ততপক্ষে কুড়িজন ছাত্র-ছাত্রী। আহতদেরকে উদ্ধার করে প্রথমে বান্দোয়ান ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকেরা গুরুতরভাবে জখম ছয়জনকে তড়িঘড়ি স্থানান্তরিত করেন অন্যত্র। সূত্রের খবর পরে আরো বেশ কয়েকজন ছাত্রছাত্রীকে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরিত করেছেন চিকিৎসকেরা। জানা গেছে আহত ছাত্র-ছাত্রীদেরকে পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের জামশেদপুরে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য।
শেয়ার করুন