নিজস্ব সংবাদদাতা, ঝালদা, বুধবার, ২৩ নভেম্বর ২০২২ঃ
ঝালদা পুরসভার চেয়ারম্যানের অপসারনের পর নতুন চেয়ারম্যান কে হবেন তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। কংগ্রেস কাউন্সিলাদের পাশাপাশি চেয়ারম্যান হওয়ার দৌড়ে রয়েছেন নির্দল কাউন্সিলারেরাও। অন্যদিকে সহানুভূতির খাতিরে অনেক কংগ্রেস নেতাকর্মী প্রয়াত তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দুকে চেয়ারম্যান হিসাবে দেখতে চান। যদিও এবিষয়ে এখনও পর্যন্ত কেউ স্পষ্ট করে মুখ খুলতে চাইছেন না।
শেয়ার করুন