নিজস্ব সংবাদদাতা, বাঘমুন্ডি, বুধবার, ২৩ নভেম্বর ২০২২ঃ
জানা গিয়েছে, মঙ্গলবার তুন্তুরী সুইসা অঞ্চলের ঝাড়খণ্ড সংলগ্ন জোড়ডি গ্রামে পদ যাত্রা শুরু করেন। ওই পদ যাত্রার মধ্য দিয়ে একাধিক রাজ্য ও কেন্দ্র সরকারের একাধিক দুর্নীতির প্রতিবাদের পাশাপাশি কাজ চাই,শিল্পী চাই,ফসলের ন্যায্য দাম চাই, বাজার মূল্য অনুযায়ী মুজুরী চাই, দুর্নীতি মুক্ত বাংলা চাই শ্লোগান নিয়ে মিছিল শেষ হয় সারিডি গ্রামে।এই পদ যাত্রায় কয়েকশো কর্মী সমর্থকরা সামিল হন। পদ যাত্রা শেষে একটি সভা অনুষ্টিত হয়। ওই সভায় একাধিক রাজ্য ও কেন্দ্র সরকারের দূর্নীতির বিষয়ে সরব হন নেতারা। আগামী ত্রি-স্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে আগামী দিনে দলকে কি ভাবে শক্তিশালী করা যায় সে বিষয়ে আলোচনা করেন।
এই পদ যাত্রায় উপস্তিত ছিলেন সারা ভারত কৃষক সভার বাঘমুন্ডি থানা কমিটির সম্পাদক অসিত ব্যানার্জী, সি.আই.টি.ইউ বাঘমুণ্ডি থানা সম্পাদক মধুসূদন পাল,ক্ষেত মজুরি ব্লক কমিটির সভাপতি দিগম্বর মাহাতো, ডি.ওয়াই.এফ.আই এর পক্ষ থেকে বিকাশ পরামানিক,জেলা নেতৃত্ব গোবিন্দ মাঝি,শশাঙ্ক মাঝি, বাদল কুমার, গণ আন্দোলনের নেতৃত্ব মথুর গোপ সহ অন্যান্যরা।
শেয়ার করুন