নিজস্ব সংবাদদাতা, রঘুনাথপুর, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২ঃ
মঙ্গলবার সকালে রঘুনাথপুর পৌরসভা এলাকার ১০ নম্বর ওয়ার্ডে ঝোপের পাশে উদ্ধার এক মৃত সদ্যজাত শিশু। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। মৃত শিশুর সঠিক পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। ঘটনাস্থলে পৌঁছায় ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়দেব বাগদী। তড়িঘড়ি খবর দেওয়া হয় রঘুনাথপুর থানার পুলিশকে। রঘুনাথপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।
শেয়ার করুন