নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, বুধবার, ৩০ নভেম্বর ২০২২ঃ

পুরুলিয়া শহরকে যানজট মুক্ত করতে বদ্ধপরিকর জেলা পুলিশ। রাস্তার বেআইনি দখলদারদের শুধুমাত্র একদিন সতর্ক করে ছেড়ে না দিয়ে শহর জুড়ে লাগাতার অভিযান শুরু করল জেলা পুলিশ। বুধবার অতিরিক্ত পুলিশ সুপার অম্লান কুসুম ঘোষের নেতৃত্বে জেলা পুলিশের একটি টিম অভিযানে নামে। ভিক্টোরিয়া স্কুল মোড়, চাইবাসা রোড, কোট মোড় এলাকা সহ বিভিন্ন এলাকায় যান জেলা পুলিশের আধিকারিকেরা। কোথাও রাস্তার ওপর রাখা জিনিসপত্র সরি দেন, কোথাও আবার ব্যবসায়ীকে নির্দেশ দেন ফুটপাত ও রাস্তার উপরে রাখা সমস্ত সামগ্রী সরিয়ে ফেলার। এমনকি রাস্তার ওপর রেখে যাওয়া বাইক এবং ঠেলা গাড়ির চাকার হাওয়া খুলে দেন পুলিশ কর্মীরা। জেলা পুলিশের এই উদ্যোগকে একদিকে যেমন সাধুবাদ জানিয়েছেন, অন্যদিকে তেমনি শহরে পরিকল্পিত পার্কিং ব্যবস্থার দাবিতেও সরব হয়েছেন বাসিন্দারা।

শেয়ার করুন

You cannot copy content of this page