নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২ঃ
বৃহস্পতিবার বিশ্ব এডস দিবস উপলক্ষে সচেতনতার ট্যাবলোর সূচনা করলেন পুরুলিয়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক কুনাল কান্তি দে। এদিনই জেলার স্বাস্থ্যভবন থেকে সিএমওএইচ ওই ট্যাবলোর সূচনা করেন। ২২ দিন ধরে ওই ট্যাবলো জেলার বিভিন্ন প্রান্তে ঘুরে এডস এর বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করবে। জেলাজুড়ে দিনটি পালিত হয় বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানাগিয়েছে।
শেয়ার করুন