নিজস্ব সংবাদদাতা, ঝালদা, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২ঃ
চেয়ারম্যান গঠনের সভা করে বেরিয়ে আসার পরেও চেয়ারম্যান নাম ঘোষণা করল না কংগ্রেস। নতুন বোর্ড গঠন হয়েছে বলে দাবি করেও বিপ্লব কয়াল বলেন, কংগ্রেস ভবনে গিয়ে চেয়ারম্যানের নাম জানানো হবে। আরো অনেক চমক বাকি বলে দাবি বিপ্লব বাবুর।
প্রসঙ্গত, চেয়ারম্যান হিসেবে পুর ও নগর উন্নয়ন দপ্তর থেকে শুক্রবার জবা মাছোয়ারকে নিয়োগের পরেও নিজেদের অবস্থানে অনড় কংগ্রেস। শনিবার পূর্ব নির্ধারিত সময়েই চেয়ারম্যান গঠনের জন্য ঝালদা পুরসভাতে এসে পৌঁছান কংগ্রেস ও নির্দল কাউন্সিলরেরা। যদিও তৃণমূল কাউন্সিলরদের দেখা মেলেনি। পুরসভা থেকে বেরিয়ে এসে ঝালদা শহরে মিছিল করেন কংগ্রেস ও নির্দল কাউন্সিলরেরা।
