নিজস্ব সংবাদদাতা, ঝালদা, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২ঃ
নির্দল কাউন্সিলর শিলা চ্যাটার্জিকে ঝালদার চেয়ারম্যান হিসেবে ঘোষণা করল কংগ্রেস। একই সঙ্গে এদিন নির্দল কাউন্সিলর সোমনাথ কর্মকার কংগ্রেসে যোগদান করেন। তাঁদের স্বাগত জানান জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাত। কংগ্রেসের যোগ দেওয়ার পরেই তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন ওই কাউন্সিলরেরা। অন্য দিকে রাজ্য সরকার শুক্রবারই জবা মাছোয়ারকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ করে। দুই চেয়ারম্যান নিয়ে জটিলতা আরও বাড়লো।

