নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২:
পুরুলিয়া ডিএম অফিসের সামনে পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী ঐক্য মঞ্চ পুরুলিয়া জেলা কমিটির পক্ষ থেকে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। তাদের দাবি, অবিলম্বে প্রতিটি দুস্থ প্রতিবন্ধীকে অন্তর্দয় যোজনার কার্ড প্রদান করতে হবে, মানবিক ভাতা ৫,০০০ টাকা করতে হবে, সরকারি ও বেসরকারি বাসে যাতায়াত করার জন্য দুটি সংরক্ষিত আসন সুনিশ্চিত করতে হবে, প্রতিবন্ধীদের জন্য স্পেশাল কোট চালু করতে হবে। বেশ কিছু দাবি দাওয়া নিয়ে এই দিন সরকারি ও বেসরকারি বাস সংস্থার কাছে একটি স্মারকলিপি প্রদান করেন পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী ঐক্য মঞ্চ পুরুলিয়া জেলা কমিটির সদস্যরা।



