নিজস্ব সংবাদদাতা, মানবাজার, রবিবার, ৪ ডিসেম্বর ২০২২:

তালতল সাপ্তাহিক পশু হাট ও কোনাপাড়া গ্রামে চোলাই মদের বিরুদ্ধে আফগারি দপ্তর ও কেন্দা থানা পুলিশের যৌথ অভিযান। মানবাজার সার্কেল আফগারি দপ্তরের পক্ষ থেকে জানানো হয় যে, কেন্দা থানা পুলিশের কাছে বারবার অভিযোগ আসছিল কেউ বা কারা সাপ্তাহিক এই পশু হাটে ও কোনাপাড়া গ্রাম এলাকায় গোপনে চোলাই মদ বিক্রি করছে। এর পরই অভিযান চালায় কেন্দা থানার পুলিশ ও মানবাজার সার্কেলের আফগারি দপ্তরের আধিকারিকরা। রবিবার এই অভিযানে মোট 12 লিটার চোলাই মদ বাজেয়াপ্ত করে নষ্ট করা হয়েছে বলে জানানো হয় আফগারি দপ্তরের পক্ষ থেকে। পরবর্তী সময়ে চোলাই কারবারিদের বিরুদ্ধে অভিযান জারি থাকবে বলে জানানো হয় কেন্দা পুলিশের পক্ষ থেকে।

শেয়ার করুন

You cannot copy content of this page