নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, রবিবার, ৪ ডিসেম্বর ২০২২:
আজ পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস কমিটির মাননীয় সভাপতি সৌমেন বেলথরিয়ার সম্মতিতে এক যোগদান অনুষ্ঠানের মাধ্যমে, জয়পুর ব্লকের সিধি -জামড়া অঞ্চলের কড়কড়া বুথের বিজেপি নেতা নন্দু সিংহ, ত্রিলোচন মুখার্জী এর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি ছেড়ে এলাকার 75টি পরিবারের 250 জন বিজেপি সমর্থক তৃণমূল কংগ্রেসের যোগদান করেন, এদিন তাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে দলীয় ঝান্ডা ধরিয়ে স্বাগত করেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস কমিটির সহ-সভাপতি বিষ্ণু চন্দ্র পাল, আইএন টি টি ইউসির পুরুলিয়া জেলা সভাপতি উজ্জ্বল কুমার, জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সহ-সভাপতি রাজাবাবু আনসারী, তৃণমূল কংগ্রেসের সিধি-জামড়া অঞ্চলের কড়কড়া বুথের সভাপতি রাবণ গড়াই সহ বিভিন্ন নেতৃত্ব।




