নিজস্ব সংবাদদাতা, রঘুনাথপুর, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২ঃ
রঘুনাথপুর তাপবিদ্যুৎ কেন্দ্র (ডিভিসি)-তে আজ একগুচ্ছ দাবি দাওয়া নিয়ে দাবিসনদ পেশ করলেন রঘুনাথপুর থার্মাল পাওয়ার স্টেশন মজদুর ইউনিয়নের সদস্যরা। মূলতঃ জমিদাতা নামে শোষণ বন্ধ করে প্রকৃত জমিদাতাদের কাজে নিয়োগ করা, স্থানীয় যোগ্য বেকারদের কাজের অগ্রাধিকার, ঠিকা শ্রমিকদের নিয়োগপত্র, ওয়েজ স্লিপ, কেন্দ্রীয় সরকার কর্তৃক ধার্য মজুরি, বোনাস ও অন্যান্য সুবিধা প্রদান, কাজে নিযুক্ত জমিহারা পরিবারের সদস্যদের উপযুক্ত প্রশিক্ষণের ব্যাবস্থা করা, স্থানীয় বাসিন্দাদের জন্য বিনামূল্যে বিদ্যুৎ ও পানীয় জল সরবরাহের ব্যবস্থা করা ইত্যাদি ১২ দফা দাবিতে এদিন স্মারকলিপি প্রদান করা হয় আর টি পি এস (ডিভিসি) কর্তৃপক্ষকে। মজদুর ইউনিয়নের পক্ষে জানানো হয়েছে, অবিলম্বে পাওয়ার স্টেশন কর্তৃপক্ষ দাবির বিষয়ে চিন্তাভাবনা না করলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের পথে যাওয়া হবে।
শেয়ার করুন