নিজস্ব সংবাদদাতা, ঝালদা, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২ঃ
প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় রয়েছে তৃণমূলের প্রধানের নাম। তালিকা থেকে সেই নাম বাতিলের আবেদন জানালেন পুরুলিয়ার ঝালদা ১ ব্লকের ইলু জারগো গ্রাম পঞ্চায়েত প্রধান। এবিষয়ে ঝালদা ১ নম্বর ব্লকের ইলু জারগো গ্রাম পঞ্চায়েত প্রধান প্রকাশ কুমার মাহাতো জানান, প্রধানমন্ত্রী আবাস যোজনার যে নতুন তালিকা প্রকাশ হয়েছে তাতে দেখতে পাই আমার নাম রয়েছে। সম্ভবত এর পূর্বে যখন সার্ভে হয় তখন কোনোভাবে আমার নাম চলে আসে। আমি নিজে একজন গ্রাম পঞ্চায়েত প্রধান।আমার নাম কিভাবে ওই তালিকায় এলো বুঝতে পারছি না। তালিকা থেকে আমার নাম বাদ দেওয়ার আবেদন জানাচ্ছি। বিডিও ও মহকুমা শাসক এবং জেলাশাসকের কাছে এবিষয়ে লিখিত আবেদন জানাবো। আমার পরিবর্তে এলাকার কোনো গরিব যোগ্য ব্যক্তি যাতে আবাস যোজনার বাড়ি পায় তারও অনুরোধ জানাব। এবিষয়ে ঝালদা ১ বিডিও রাজকুমার বিশ্বাস বলেন, এখনও এবিষয়ে কোনো অভিযোগ এখনও পাইনি। তবে এরকম অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে।
শেয়ার করুন