নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২ঃ
বলরামপুর বেলা ও বঙ্গাপটম গ্রামে পাগলা কুকুরের কামড়ে গুরুতর জখম এক গৃহবধু সহ আরো দুই শিশু। জানা গিয়েছে, ওই কুকুরটি প্রথমে বেলা গ্রামে কল্যাণী গরাঁই নামে একজন গৃহবধু ও সত্যজিৎ গরাঁই নামে এক শিশুকে কাঁমড়ানোর পর পাশের গ্রাম বঙ্গাপটমে কৈলাশ মাহতো নামে আরো একটি শিশুকে কাঁমড়ায়। স্থানীয়দের দাবি, কুকরটি একটি পাগলা কুকুর। ফলে রীতিমত আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। পাগলা কুকুরটি এখনো পযর্ন্ত অধরা বলে জানা গিয়েছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
শেয়ার করুন