নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২ঃ
বলরামপুরের বাঘাডি গ্রামের পুকুর থেকে এক গৃহবধুর মৃতদেহ উদ্ধার হয়। মৃতার নাম বাসন্তী কুমার(২৬)। স্থানীয় সূত্রে জানাগিয়েছে, এদিন সকালে পুকুরে স্নান করতে গিয়েছিলেন বাসন্তীদেবী। তারপরই সকাল এগারোটা নাগাদ তাঁর মৃতদেহ ভাসতে দেখা যায়। পুলিসের প্রাথমিক ভাবে অনুমান, ওই পুকুরের জলে তলিয়ে যান ওই গৃহবধু। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।
শেয়ার করুন