নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২ঃ
নিজের বাড়ি থেকে এক গৃহবধুর মৃতদেহ উদ্ধার বলরামপুরে। ঘটনা বলরামপুর থানার ঘাটবেড়া গ্রাম এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে শুক্রবার দুপুর নাগাদ পরিবারের লোকেরা সংজ্ঞাহীন অবস্থায় গৃহবধূকে বাড়ি থেকে উদ্ধার করে বলরামপুর বাঁশগড় হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা গৃহবধূর দেহ পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করে। জানা গিয়েছে, মৃতা গৃহবধূর নাম সুবিতা বেসরা, বয়স আনুমানিক ৪০ বছর। বাড়ি বলরামপুর থানার অযোধ্যা পাহাড় সংলগ্ন ঘাটবেড়া গ্রামে। এরপরই ঘটনার খবর পেয়ে হাসপাতালে এসে পৌঁছায় বলরামপুর থানার পুলিশ। তবে কিভাবে ঘটনাটি ঘটলো তা জানতে আগামীকাল শনিবার দেহটি ময়না তদন্তের জন্য পুরুলিয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠাবে বলরামপুর থানার পুলিশ। ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে বলরামপুর থানার পুলিশ।
শেয়ার করুন