নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২ঃ
পথ দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ গেলো বাইক আরোহীর। শুক্রবার সন্ধ্যা ৬ টা নাগাদ ঘটনাটি ঘটে টাটা পুরুলিয়া ৩২ নম্বর জাতীয় সড়কের ছোটো উরমা গ্রামের হাটতলা এলাকায়।স্থানীয় সূত্র মারফত জানা গিয়েছে, এদিন সন্ধ্যা নাগাদ ছোটো উরমা সাপ্তাহিক হাট করে বাইক চালিয়ে বাড়ি ফেরার সময় ওই ব্যাক্তিকে কোনো অজ্ঞাত গাড়ি সজোরে ধাক্কা মারে। ঘটনায় গাড়ির চাকা ওই ব্যাক্তির মাথার ওপর দিয়ে চলে যায়। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বলরামপুর থানার পুলিশ।পুলিশই ওই ব্যাক্তিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে বলরামপুর ব্লকের বাঁশগড় হাসপাতালে নিয়ে আসে।হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকেরা দেহ পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ সূত্রে জানা যায়, মৃত ব্যাক্তির নাম ভিম সিং সর্দার বয়স আনুমানিক (৪৫) বছর, বাড়ি বলরামপুর থানার ঘাটবেড়া অঞ্চলের কাশিটাড় মানঘুটু এলাকায়। তবে ঘটনা প্রসঙ্গে পুলিশের কাছ থেকে আরো জানা গেছে, দুর্ঘটনাগ্রস্থ বাইকটি উদ্ধার করেছে পুলিশ তবে ঘাতক অজ্ঞাত পরিচয় গাড়ি ও চালকের কোনো খোঁজ পাওয়া যায় নি। তাই ইতিমধ্যেই ঘাতক গাড়িটির খোঁজ চালানো হচ্ছে পুলিশের তরফ থেকে।
শেয়ার করুন