নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২ঃ
সাংবিধানিক অধিকার, সামাজিক ন্যায় প্রতিষ্ঠা ও মুসলিম সমাজকে সচেতন করার লক্ষ্যে এবং আগামী কমসুচিকে রূপায়িত করতে জঙ্গলমহল মুসলিম সমাজের ডাকে জেলা সম্মেলনের আয়োজন করা হয় পুরুলিয়ার রবীন্দ্র ভবনে। এই কর্মসূচিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে কয়েকশো মুসলিম সম্প্রদায়ের মানুষেরা অংশগ্রহণ করেন। এই কর্মসূচি থেকে বেশ কিছু দাবি দাওয়াকে তুলে ধরা হয়। তাদের দাবি গুলি হল সরকারি সংস্থা মুসলিমদের চাকরির ব্যাবস্থা করতে হবে, মুসলিম সমাজকে অবহেলিত করা চলবে না, শিক্ষার মান উন্নয়ন করতে হবে এছাড়াও বেশ কিছু দাবি তুলে ধরা হয়।




