নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২ঃ
পুরুলিয়া শহরে মাঝরাত্রিতে ওষুধের দোকান অনেকসময় খোলা না থাকায় রোগীর পরিজনেরা হয়রানি ও ব্যতিব্যস্ত হয়েছেন। এই অনুযোগ জেলা পুলিশের বিশেষ নাম্বার “পুলিশবন্ধু” (9144466630) মারফৎ ও এসেছে। এবং তৎপরতার সাথে এই সমস্যা মেটানোর জন্য উদ্যোগী হয়েছে পুরুলিয়া জেলা পুলিশ। সাম্প্রতিক সময়ে পুরুলিয়া টাউন থানা স্থানীয় ওষধ ব্যবসায়ীদের সাথে আলোচনায় বসে ও সমাধানসূত্র বের করে। সেইমতো সারারাত্রি ধরে কোনদিন কোন দোকান খোলা থাকবে তার তালিকা আজ প্রস্তুত করে জানিয়ে দেওয়া হয়েছে। পুলিশের তরফ থেকে যথাযথ নিরাপত্তা দেওয়ার ও ব্যবস্থা গ্রহন করা হয়েছে। আশাকরি নাগরিক পরিষেবা সুনিশ্চিত করতে এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

