নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২ঃ
বৃহস্পতিবার সকালে বলরামপুর থানার বেলা গ্রামে নিজের বাড়ি থেকে এক নাবালিকার ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায়। মৃতের নাম অন্নেশ্বরী দাস(১৫)। মৃতার আত্মীয় নির্মল কুমার দাস বলেন, বাড়ির ছাদের একটি রুমে অন্নেশ্বরী গলায় ওড়নার ফাঁস লাগিয়ে ঝুলে পড়েছিল। এদিন ঝুলন্ত অবস্থায় তাঁকে ওই রুম থেকে উদ্ধার করার বাঁশগড় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করেন। ঠিক কি কারণে অন্নেশ্বরী এমন ঘটনা ঘটালো কিছুই বুঝে উঠতে পারছি না।
শেয়ার করুন