নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, রবিবার, ৮ জানুয়ারি ২০২৩ঃ

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারী কর্মচারী ফেডারেশন বিদ্যালয় পরিদর্শক শাখা, পুরুলিয়া জেলা কমিটির দ্বিতীয় দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো আজ। জেলা শিক্ষা ভবনে এদিনের অনুষ্ঠানের সূচনা করেন বান্দোয়ান বিধানসভার বিধায়ক তথা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান রাজীব লোচন সরেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থেকে নিজেদের গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়, পুরুলিয়া জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ তথা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সৌমেন বেলথরিয়া, কর্মাধ্যক্ষ হলধর মাহাত, পুরুলিয়া পৌরসভার চেয়ারম্যান নবেন্দু মাহালি প্রমুখরা।

বর্তমান রাজ্য সরকারের জনমুখী প্রকল্প গুলি থেকে সুবিধা পেতে কিভাবে তৃণমূল স্তরে সেগুলিকে বাস্তবায়িত করতে হবে, সেবিষয়ে সংগঠনের সদস্যদের এদিনের সম্মেলন মঞ্চ থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন সংগঠনের রাজ্য সম্পাদক প্রলয় বসু ও অন্যতম উপদেষ্টা শুভজিৎ চট্টোপাধ্যায়। সংগঠনের জেলা সভাপতি সুপ্রিয় দত্ত, সহ-সভাপতি প্রশান্ত মাইতিরা এদিনের অনুষ্ঠানে জানান, ফেডারেশন ও তাদের শাখা সংগঠন হিসেবে বিদ্যালয় পরিদর্শক শাখা কাজ করে যাচ্ছে জেলায়। এদিন নতুন জেলা কমিটি গঠিত হয়েছে। সম্পাদক হিসেবে বিকাশ মাহাত পুনরায় নির্বাচিত হয়েছেন। জেলার বিভিন্ন প্রান্ত থেকে এদিন বেশ কয়েকশো সদস্যরা উপস্থিত হয়েছিলেন বলে জানিয়েছেন অন্যতম সদস্য সুজয় বসু।

শেয়ার করুন

You cannot copy content of this page