নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, মঙ্গলবার, ৩ জানুয়ারি ২০২৩:
ভারত জাকাত মাঝি পরগনার ‘চাক্কা জাম’ কর্মসূচির জেরে আজ বুধবার পুরুলিয়ার সিধো কানহো বীরসা বিশ্ববিদ্যালয়ের সমস্ত পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক সুবল চন্দ্র দে বলেন, জেলার বিভিন্ন জায়গায় একটি সংগঠনের রাস্তা অবরোধ রয়েছে। তাই পরীক্ষার্থীদের কথা মাথায় রেখেই বুধবারের সমস্ত পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। এদিন ইউজি এবং পিজির তৃতীয় সেমিস্টারের পরীক্ষা ছিল। বুধবারের নির্ধারিত পরীক্ষাগুলি আগামী ২০ জানুয়ারি হবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমেও বিষয়টি জানানো হয়েছে।
ভারত জাকাত মাঝি পারগানা মহল সূত্রে জানাগিয়েছে, পুরুলিয়া জেলার নিতুড়িয়া থানার হরিডি মোড়, সাঁতুড়ির বেনাগাড়িয়া, হুড়ার লালপুর মোড়, মানবাজার ১ এর রাইস মিল, মানবাজার ২ ব্লকের বুরুডি মোড়, ঝালদা ২ ব্লকের কোটশিলা মোড়, পুরুলিয়া ১ ব্লকের দামদা চক, বরাবাজারের বামনিডি মোড়ে অবরোধ কর্মসূচি রয়েছে। স্থানীয় সূত্রে জানাগিয়েছে, ভারত জাকাত মাঝি পরগনার কর্মসূচির জেরে বুধবার কার্যত গোটা জেলা অবরুদ্ধ হওয়ার সম্ভাবনা
