নিজস্ব সংবাদদাতা, বান্দোয়ান, শনিবার, ১৪ জানুয়ারি ২০২৩ঃ
দীর্ঘ প্রায় তিন মাস পর অবশেষে বাড়ি ফিরলেন বান্দোয়ানের মাকপালি গ্রামের বৃদ্ধ দম্পতি। এদিন পুলিসের সহযোগিতায় তাঁরা বাড়ি ফেরেন। প্রসঙ্গত ডাইনি অপবাদে প্রায় তিন মাস গ্রাম ছাড়া ছিলেন মাকপালি গ্রামের ওই বৃদ্ধ দম্পতি। সম্প্রতি তারা পুরুলিয়ার পুলিশ সুপার এবং জেলা শাসকের দ্বারস্থ হন। পুলিস নিরাপত্তায় বাড়ি ফেরার আবেদন জানান তারা। এ বিষয়ে পুরুলিয়ার পুলিস সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, এদিন ওই দম্পতি বাড়ি ফিরেছেন। কোনো সমস্যা হয়নি।
শেয়ার করুন