নিজস্ব সংবাদদাতা, পুঞ্চা, শনিবার, ২১ জানুয়ারি ২০২৩ঃ
‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচিতে গিয়ে পুঞ্চার কিষাণ মান্ডিতে বেনিয়ম ধরলেন সভাধিপতি। ধান বিক্রির নতুন বিধি অনুযায়ী স্লট বুকিং-র ক্ষেত্রে এই বেনিয়ম ধরেন তিনি।
এক শ্রেণীর ফড়েরা বিভিন্ন চাষীর নাম, ঠিকানা দিয়ে স্লট বুকিং করে নিচ্ছেন। প্রতিদিন প্রায় ৫০ টি করে কৃষকের নাম দিয়ে এই স্লট বুকিং করে রাখা হচ্ছে বলে অভিযোগ। ফলে প্রান্তিক চাষীরা সমস্যায় পড়েছেন। এই বেনিয়ম জানতে পেরেই সঙ্গে সঙ্গেই সভাধিপতি পুঞ্চার কিষাণ মান্ডি থেকেই জেলা খাদ্য নিয়ামক ও অতিরিক্ত জেলা শাসককে ফোন করে এই বেনিয়মের তদন্তের নির্দেশ দিয়ে দোষীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।
