নিজস্ব সংবাদদাতা, বরাবাজার, শনিবার, ২১ জানুয়ারি ২০২৩ঃ
স্কুল পড়ুয়াকে ভিতরে রেখে রুমে তালা, স্কুল গেটেও তালা লাগিয়ে বাড়ি চলে গেল শিক্ষাকর্মী এবং শিক্ষকরা। প্রায় আড়াই ঘন্টা পর স্কুলের তালা ভেঙে ওই ছাত্রকে উদ্ধার করলো গ্রামবাসীরা। দীর্ঘক্ষণ রুমের মধ্যে থেকে অসুস্থও হয়ে পড়ে ওই খুদে পড়ুয়া। ঘটনার প্রতিবাদে শনিবার বরাবাজার ব্লকের গোডডি লাগুডি হাইস্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা। ঘটনাস্থলে এসে পৌঁছায় বরাবাজারের বিডিও এবং বরাবাজার থানার পুলিশ। বিডিওর সঙ্গে আলোচনার পর তালা খুলে দেন গ্রামবাসীরা। তবে স্কুল কর্তৃপক্ষের ভূল বশত এই ঘটনা ঘটেছে বলে জানাগেছে।
শেয়ার করুন