নিজস্ব সংবাদদাতা, বরাবাজার, শনিবার, ২১ জানুয়ারি ২০২৩ঃ
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন করলো বরাবাজার ব্লকের ভবানীপুর উচ্চ বিদ্যালয়। উপস্থিত ছিলেন, বরাবাজার সার্কেলের অবর বিদ্যালয় পরিদর্শক কৌশিক কুন্ডু,
বিদ্যালয়ের প্রধান শিক্ষক পশুপতি মাহাত, পরিচালনা সমিতির সদস্য সহ প্রাক্তন ও বর্তমান শিক্ষকবৃন্দ।তিনদিনের এই প্রতিযোগিতা গত ১৯ শে জানুয়ারি এবং ২০ই জানুয়ারি দুদিন ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে ছাত্র-ছাত্রীরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে। শনিবার বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয় তাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে সাঁওতালি নাচ দর্শকদের মন জয় করে। উল্লেখ্য যে, ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের থেকে এর আগে বিভিন্ন সময় ক্রীড়া ক্ষেত্রে ছাত্রছাত্রীরা রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। তাই এই ক্রীড়া প্রতিযোগিতাকে নিয়ে ছাত্রছাত্রীদের পাশাপাশি স্থানীয় মানুষজনদেরও উৎসাহ ছিল তুঙ্গে।।।
