নিজস্ব সংবাদদাতা, ঝালদা, শনিবার, ২১ জানুয়ারি ২০২৩ঃ

ঝালদায় অবৈধ কাশির সিরাপ বিক্রির মামলায় ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দিলো জেলা আদালত। ঝালদা থানা সূত্রে জানাযায় ২০ জানুয়ারি গোপনসূত্রে খবর পেয়ে ঝালদা শহরের রাঁচি পুরুলিয়া সড়ক পথের উপর অবস্থিত অন্নপূর্ণা মেডিক্যাল হলে অভিযান চালানো হয় সেখান থেকে ২৪ বোতল কাশির সিরাফ উদ্ধার হয়। যা অবৈধ মনে করেন পুলিশ। এমন অবৈধ কাশির সিরাফ মজুত রাখার অপরাধে ঐ মেডিক্যাল হলের মালিক সনৎ দত্ত কে গ্রেপ্তার করে।পুলিশ জানায় ঐ দোকান মালিকের নামে মামলা রুজু করা হয়েছে। আজ ঐ মেডিক্যাল হলের মালিক কে জেলা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল ফেফাজতের নির্দেশ দেন।

শেয়ার করুন

You cannot copy content of this page