নিজস্ব সংবাদদাতা, আনাড়া, রবিবার, ২২ জানুয়ারি ২০২৩ঃ
রেলের আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করল আনাড়া আরপিএফ থানার পুলিশ। আনাড়া রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, আনাড়া আরপিএফ থানার ও সি এ কে গরাইয়ের নেতৃত্বে আজ আনাড়া স্টেশনের ওপর দিয়ে যাতায়াতকারী একগুচ্ছ ট্রেনে আইন ভঙ্গকারী যাত্রীদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। অভিযানে মোট ৫ জন যাত্রী রেলের আইন ভেঙে রেল পুলিশের হাতে আটক হয়েছেন। আনাড়া রেল পুলিশ সূত্রে খবর, এদিন বেশ কয়েকটি ট্রেনে অভিযান চালিয়ে বিশেষভাবে সক্ষম ব্যাক্তিদের সীট বেআইনি ভাবে দখল করে রাখার কারনে ২ জন পুরুষ যাত্রীকে এবং মহিলা কম্পার্টমেন্টে যাত্রা করার অপরাধে ৩ জন পুরুষ যাত্রীকে আটক করা হয়েছে। আটক যাত্রীদের বিরুদ্ধে যথাক্রমে রেলের ১৫৫ ও ১৬২ ধারায় নির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে বলেও রেল পুলিশ সূত্রে খবর।
শেয়ার করুন