নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, রবিবার, ২২ জানুয়ারি ২০২৩ঃ

পুরুলিয়া শহরেরই বাসিন্দা শ্যাম সুন্দর দত্ত। পেশায় আঁকার শিক্ষক। শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে স্কুল পড়ুয়াদের ছবি আঁকা শেখান শ্যাম সুন্দর বাবু। সেইসব শিক্ষার্থীদের নিয়েই এদিন শহরের আমডিহা দুর্গা মন্দির প্রাঙ্গণে তিনি একটি বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করলেন। প্রায় শ’তিনেক স্কুল পড়ুয়ারা অংশগ্রহন করল এই প্রতিযোগিতায়। সবচেয়ে বড় বিষয়, তাঁর কিছু পরিচিত সহৃদয় মানুষের সহযোগিতায় একাই এই প্রতিযোগিতাটির আয়োজন করেছেন শ্যাম সুন্দর দত্ত। বলেন, প্রথমত শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ যোগানোই প্রতিযোগিতা আয়োজনের অনুপ্রেরণা। তাছাড়াও পুরুলিয়া জেলার “পিছিয়ে পড়া” তকমা মুছতে আরো এধরনের আয়োজন করতে তিনি তৎপর বলে জানিয়েছেন মাস্টার মশায়। অংশগ্রহনকারী খুদে প্রতিযোগীদের পাশাপাশি এদিন অভিভাবকদের উৎসাহও ছিল চোখে পড়ার মতো।

শেয়ার করুন

You cannot copy content of this page