নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, মঙ্গলবার, ২৪ জানুয়ারি ২০২৩ঃ
পুরনো কর্মীদের বাদ দিয়ে পুরুলিয়া পৌরসভার পক্ষ থেকে নতুন করে প্রতিটি ওয়ার্ডে ৫ জন করে অস্থায়ী কর্মী নিয়োগ করার প্রতিবাদে কর্মবিরতির ডাক দিল পুরুলিয়া পৌরসভার অস্থায়ী কর্মীরা। মঙ্গলবার সকাল থেকেই পৌরসভার অস্থায়ী কর্মীরা একত্রিত হয়ে আন্দোলনে সামিল হয়েছেন । তাদের দাবি, দীর্ঘদিন ধরে কাজ করা অস্থায়ী কর্মীদের বেতন ন্যূনতম,বেশ কয়েকমাস ধরে বেতন বকেয়া পড়ে রয়েছে। অথচ পুরুলিয়া পৌরসভার পক্ষ থেকে প্রতি ওয়ার্ডে আবার নতুন করে অস্থায়ী কর্মী নিয়োগ করা হচ্ছে । এরই প্রতিবাদে এদিন সকাল থেকে কর্ম বিরতির ডাক দিয়েছেন পুরুলিয়া পৌরসভার পুরনো অস্থায়ী কর্মীরা। পুরুলিয়া পৌরসভা মোট অস্থায়ী কর্মী ১৭০০,তাদের বাদ নিয়োগ করার প্রতিবাদে আজ সকাল থেকেই পুরুলিয়া পৌরসভার সাফাই বিভাগের গাড়িখানা শেডে বিক্ষোভ দেখাতে শুরু করে অস্থায়ী কর্মীরা। ফলে পৌর এলাকায় আজ সকাল থেকে সাফাই বিভাগের কোন কর্মী রাস্তায় নামেনি।
শেয়ার করুন