নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, মঙ্গলবার, ২৪ জানুয়ারি ২০২৩ঃ
জেলাশাসকের কার্যালয়ের বাইরে ভয়াবহ অগ্নিকাণ্ড। বিদ্যুতের খুঁটিতে দাউ দাউ করে জ্বলছে আগুন। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়ায় এলাকায়। আগুন নিয়ন্ত্রণ করতে এসে পৌঁছায় দমকলের গাড়ি। ঘটনাকে কেন্দ্র করে দিন দুপুরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় পুরুলিয়া শহরে। শর্ট সার্কিট থেকে এই আগুন বলে মনে করছেন দমকল কর্মীরা।


